Total Pageviews

Saturday, 8 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'কবিতায় প্রেম'

আমিতো সেই ছোট্টবেলা থেইকা—
কবিতার সামনেপিছনে ঘুরাঘুরি কইরা
বহুবার প্রেমেজর্জরিত হইছি!

তবে, কবিতা তখন পাত্তাই দেই নাই
বুঝি নাই,বুঝতাম না—

প্রেম ভালবাসা চাওয়া পাওয়া মায়া মমতা মহব্বত কি?
আসলেই বুঝি নাই বুঝার চেষ্টাও করি নাই!

বহুবার বুকে আনার চেষ্টা করলেও
চোঁখে ও ঠোঁটে আনবার পারছি— সত্যি
বুঝাইবার পারছি তারে ভালবাসি— অন্তত থেইকা বাসি

মানাইবার পারছি শুধু ফেব্রুয়ারি মাসে না
সারা বারমাস তার সাথে ঘরসংসার কইরা বাঁচি।

এখন কবিতা রাতে আসে দিনে আসে
এই আসে এই যায়— তার মাঝে অসীম ক্ষমতায়
নানান শব্দ ও প্রেমের ছন্দবাঁধে মনের আঙিনায়।

কেউ ফেব্রুয়ারি মাস আসলে মেলায় যায়
কবিতাপাঠ করিয়া সাক্ষাৎ চায়—
সেলফি ফেসবুক নানান কর্ম কইরা পাঠকের ট্যাগ লাগায়।

আমার সাক্ষাৎ পাঠ করিয়া লইবার লাগে না—
ফেসবুক ছবি ভিডিওতে হয় না,
কবিতা পড়িয়া সাক্ষাৎ করিবার লাগে।
কেন না মনের মাঝে শুধু কবিতা বসবাস করে।

Monday, 3 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'সমকালীন নেতা'

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সঠিক নেতৃত্ব দিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
সুখেদুখে কর্মীদের খোজখবর নিতে চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মী ভালো পজিশনে যাক সেটা চাই না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ত্যাগী ও মূল্যবান কর্মী গুলো মূল্যায়ন হয় না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
টাকাপয়সা ছাড়া এদিক ঐদিক বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
কর্মীরা জেল হাজতে গেলে ধান্দা ছাড়া কিচ্ছু বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা রাজপথ থেকে অর্জন করে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
ফেসবুক ছাড়া রাজপথ বুঝে না।

সবাই নেতা হতে চাই
কিন্তু—
নেতা হওয়ার যোগ্যতা সকলের ভিতরে থাকে না।

Sunday, 2 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'চোর'

চোর রাত্রির বেলার যাত্রী না
চোরের কোন জাত নাই
ধর্মীয় জ্ঞান থাকলেও ধর্ম নাই
চোরদের উদ্দেশ্য কইরা সাধারণ মানুষ
চোর শুধুই চোর— চোর চোরি

এরা দিনে করে, রাত্রেও করে—
ঘরে ঘরের বাহিরে, হাটে ঘাটে মাঠে
নানান গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ জায়গাতে

শুয়ে-বসে-উপুত কইরাও করে,
খাটের উপরে খাটের নিচেও ধরে।

এটা তাদের পেশা এটাই একমাত্র নেশা
চোর চুরি করিয়া পাকাপোক্ত হইবার পরে অন্য কিছু করে—

জানেন? জানেন না? জানবার চান না? নাকি শুনিয়া ভয় পাইয়া যাইবেন?

চোর চুরি করিতে করিতে হয় পাকাপোক্ত
চোর যদিও মাঝেমাঝে নিজের কাজে নিজে বিরক্ত,
রক্ত গরম-পাগল মন-মাতালের মতন—

হঠাৎ আসে চিন্তাভাবনা এইভাবে আর না
করিতে হইবো অর্জন কিছু না কিছু দিবো বিসর্জন
ধরলো ডাকাতি করতেছে মানুষের ক্ষতি
এইভাবে তোদিন অন্ধের মত চলতে পারে না
সাধারণ মানুষের মাঝে আসে এমন চিন্তাভাবনা।

করিতে হইবো প্রতিহত এইভাবে আর কত?
চোর ডাকাত বুঝিতে পারিয়া হয় সোজা
বলে আমরা নয়তো দেশ সমাজের বোঝা
        
চোর থেইকা ডাকাত- ডাকাত থেইকা খুনি
চোর ডাকাত খুনি ছাড়া হয় নাকি রাজনীতি?

রাজনীতির মাঝে আইসা এরা করে সমস্যা কেননা নাইতো যোগ্যতা—  
নির্বাচন আসলে ভোট ডাকাতি করবে এটাই বাস্তবতা।

Monday, 20 January 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'খুব জানতে ইচ্ছে করে'

খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি তুমি ভেবেছো আমায় নিয়ে?
খুব জানতে ইচ্ছে করে—
কখনো কি চেয়েছো দুটি মন মিশুক একাকার হয়ে?

খুব বলতে ইচ্ছে করে—
কাঁজল কালো দু'চোঁখের দিকে তাকিয়ে...
খুব শুনতে ইচ্ছে করে—
গোলাপ রাঙা ঠোঁটের হাসি।

সত্যি বলছি অভিনয় নয়
এখনো আগের মত ভালোবাসি

খুব জানতে ইচ্ছে করে—
তুমি কি এখনো শুনো?
নজরুলের লেখা সেই গান?
হাতে হাত রেখে দুজনেমিলে,
জোৎনাভরা রাতে গেয়ে ছিলাম।

খুব জানতে ইচ্ছে করে—
এখনো সূর্য ডুবার আগে অপেক্ষায় থাকো?
হয়তো-বা আমি আসবো বসবো তোমার সাথে!
নীরবে অভিমান ভেঙে দেখবো সূর্যের শেষ মুহুর্ত!

হয়তো অপেক্ষা করা ভুলে গেছো
ভুলে যাচ্ছো স্মৃতি ভরা হাজারো রাত
কেন না আমি কি তোমার স্বর্গবাসী ছিলাম?

ভুলে যাওয়া নতুন কিছু নয়
বরং ভুলে যাওয়া হলো তোমাদের সভাব!
ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকবো হইয়ো না অবাক—

Sunday, 12 January 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'স্বপ্নে প্রিয়া তুমি'

মোর রাতের আকাশের চাঁদ গো তুমি
মোর রাতের গহিনের স্বপ্নে তুমি, হে পরদেশিনি।
আকাশে শিশির ঝরে, বলে ঝরে ফুল
তোমারে ভালোবেসে করিনিকো কোন ভুল।

উল্কার মানিক ছিঁড়ে ঝরে পড়ে যায়,
আঁখি জলে তুই নেমে আয়।
বুকে ছেড়ে নয়ন পাতায়...

অন্তহীন শূন্যতারে কত আর,
রাখিবি-রে কুয়াশায় ঢাকি?
ভিখারী সাজিলি যদি,
কেন তবে মোর দ্বারে...

এসে এসে ফিরে যাস নিতি অন্ধকারে?
অন্ধকার ছেড়ে আলোতে ফিরে আয়।
আমার হ্নদয়ে গহিনে তুই ছিলি,
রবি শুধু তুই শোনে যা প্রিয়া।

উড়ে চলে যায় যদি কখনো পাঁখির মত
পাবি নারে তুই মোরে এই জনমে দেখা।

মোর জীবনের সকালে সন্ধ্যা,
আদারের রাতে হে প্রিয়শি তুই সাথী
এই কথা রেখে বুকে ধরে
রাখিবো বুকে গাথি...