Total Pageviews

Tuesday, 10 March 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'ছোঁয়া'

আহা এ-কি ছোঁয়া?
নিশ্চুপ চারিদিক—
মনের স্পর্শে মন ছুঁয়ে যায়
দিবারাত্রির ভালোবাসায়।

আহা এ-কি ছোঁয়া?
নিশীদিন শিহরণে কাঁটে বেলায়—
হয়তো পাঁখি হয়ে রঙধনুর আকাশে উড়বো দু'জনে।
হয়তো শঙ্কচিল হয়ে দেশ থেকে দেশান্তরে
আহা এ-কি ছোঁয়া?

তুমি আমি মিলেমিশে গল্প বুনেছি
আমি তুমি এক হয়ে স্বপ্ন দেখেছি
ভেবেছিলাম এঁকেছিলাম মনের কাগজে
আহা এ-কি ছোঁয়া ভালবাসার?

হাতে হাত রেখে—
মন পিঞ্জিরার দুয়ার খুলে
একের পরে এক
বলে চলেছি না বলা কথা
আহা এ-কি ছোঁয়া মধুর স্বপ্নগাঁথা।

Saturday, 22 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'ছবির কথা বলি'

কিছু ছবি কথা বলে
কিছু ছবি হেলেদুলে—
কিছু ছবি ক্লান্তির
কিছু ছবি প্রাপ্তির—

কিছু ছবি বুঝায়
কিছু ছবি ভাবায়—বাস্তবতায়

কেউ কথা বলে
কেউ জীবন নিয়ে খেলে
কেউ জীবন করে দান
কেউ তবুও করে মান-অভিমান।

বাস্তবতা মাথা নত করতে নয়
বাস্তবতা বুঝতে ও পেতে শেখায়
জীবনের নদীতে বহু নৌকা ভাসায় নিরালায়
আশায় বাঁচে মানুষ হতাশায় মরে যায়—

তবুও হতাশা ভরা জীবন করে খেলা
এবেলা ঐবেলা জীবন আসলে মায়াভরা।

Friday, 21 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'একুশের কবিতা'

একটা কবিতা লিখতে চাই
একটা ছবি আঁকতে চাই
একটা গল্প বলতে চাই—

তবে কবিতা লিখা হচ্ছে না
ছবি আঁকতে দিচ্ছে না
গল্প করতে চাচ্ছি না—

আমার ভাইয়ের রক্তের রঞ্জিত রাজপথ
তবেও কেন বলা হয় বাংলা ছেড়ে ইলিশ মিডিয়াম পড়?
সালাম-রফিক-সফিক-জব্বারের ঝাড়ছে তাঁজা প্রাণ
গানবাজনা ডিজে পার্টি দিয়ে কেন করো অপমান?

ফুলের মালা দাও—
খালি পায়ে হেঁটে যাও—
তবে কেন একুশের পরে আবার ভুলে যাও?

তারা মায়া কান্না চায় না—
তারা ভালোবাসা পায় না—
তারা বলে না সম্মান করো—
তারা তখনো বলেছিলো এখনো বলে একদিনের জন্যে নয়
সারাজীবনের জন্যে বাংলাটারে আক্রে ধরো।

Monday, 17 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার হতে চাই'

আমি তোমার হতে চাই চিন্তায় চেতনায়
ঠোঁটের হাসি হতে চাই চব্বিশ ঘন্টায়
হয়তো তোমার চুলের খোপা হবো—
হয়তো'বা দুচোঁখের কোণের–কাজল
জড়িয়ে ধরে রেখো
আসতে দিও না জল—

তোমার কে দিতে চাই রেশমি চুড়ি
—তাঁতের শাড়ী
—রক্তজবা
—পদ্মফুল
ভালবাসায় মোড়ানো ছোটখাটো ভুল।

Wednesday, 12 February 2020

নুর হাসান সন্দ্বীপী'র কবিতা 'তোমার দেখা নাই'

সেই রাতের কথা মনে আছে নিশ্চয়ই?
হ্যাঁ– মনে থাকার কথা!
আমি কিন্তু ভুইলা যাওয়ার লোক না।

চাঁদের আলোতে মিটমিট কইরা
এক পা দু'পা চালাইয়া গেছিলাম–
সেইরাতে দেখা পাইলাম
স্পর্শ নিছিলাম ঠোঁটের স্বাদ গ্রহণ করছিলাম।

আহা– শরীরের গন্ধ যেন নাকের ডগায় লাইগা আছে
র্স্পষ্ট কইরা বহুবার বলা হইছিলো ভালোবাসি
তবুও বলা হয় নাই যাও এইবার অন্যসময় আসি।

সেই রাত গেলো
সেই স্মৃতি গেলো
বহুদিন গেলো বহুবছর গেলো
এখন আকাশে চাঁদ উঠে না– বৃষ্টি ঝরে না।

সবকিছু কেন জানি স্বার্থপর হইয়াগেছে
তোমার দেখা নাই—স্পর্শ নাই—স্পর্শ চাই...
তোমাকে ভালোবেসে যেতে চাই সারাজীবন।

এইভাবে আর কত?
নিরব কবি হয়ে কলমের খোঁচায়
ডায়েরির পাতা কিংবা ফেসবুকের পোষ্টে লিখে যাবো তোমাকে চাই?

এইভাবে আর না—এইভাবে চলতে থাকলে একদিন হইতো হারিয়ে ফেলবো, হারিয়ে যাবে জীবন থেইকা।

বহুদিন চলিয়া গেলো প্রাণ বন্ধুর দেখা নাই
জীবনের প্রথম ও শেষ সময় তোমার ছোঁয়া চাই
মৃত্যুর আগ মুহূর্তে হইলেও তোমার দেখা যেন পাই।